STORYMIRROR

Bimal Roy

Children Fantasy

4  

Bimal Roy

Children Fantasy

মহান রাজা

মহান রাজা

1 min
30.3K


সাদায় মোড়া সিংহ মশাই

এলো বনের মাঝে

শান্তি বাণী প্রচার শেষে

মনটা দেবেন কাজে।

প্রজারা সব থাকবে সুখে

এইটাই যে তার ইচ্ছা

দুষ্ট জনে যদিও ছড়ায়

নানা রকম কেচ্ছা।


রাজতন্ত্র নয়, তিনি চান

শুধুই গণতন্ত্র

গুরুর কাছে দীক্ষা নিয়ে

করেন জপ মন্ত্র।

আসবে সবাই খুশি মত

একলা ভাবেন রাতে

মন্ত্র গুনের খবর সবার

পারবে কানে দিতে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Children