STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational Children

5  

Manab Mondal

Abstract Inspirational Children

ছেলেবেলা

ছেলেবেলা

1 min
507

ঐ দেখো আমার প্রিয় পাঠশালা।

সূর্যমুখীর মতো দাঁড়িয়ে 

সেখানে আমার ছেলে বেলা।

ছেলেবেলা মানে প্রতি রাতে

চাঁদের বুড়ি চরকা কাটে.

ঠাকুর মার কাছে রূপকথার

গল্প শুনতে শুনতে

হারিয়ে যাওয়া অলীক যত কল্পনাতে

ছেলেবেলা মানে,

কোন দাবি জেনে

স্মৃতিরা প্রতিবাদে হাটে

কালো লাল পিঁপড়ের মিছিলে ।

কাগজের নৌকা ভাসায়

বর্ষার জমা জলে।

পক্ষীরাজের পাখায় চড়ে

তেপান্তরের মাঠে পেরিয়ে

যেতাম অনেক দূরে....

যদিও দিনগুলো গেছে হারিয়ে

খেলনা গুলো মতো

জীবনটা আজ হয়ে গেছে একটা যন্ত্র।

ছেলেবেলা তোকে ফিরেয়ে আনতাম

যদি জানতাম কোন মন্ত্র।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract