STORYMIRROR

Kanchan Biswas

Children Drama

3  

Kanchan Biswas

Children Drama

টাট্টু মহারাজ

টাট্টু মহারাজ

1 min
32.1K


যখন আমি ছোট্ট ছিলাম

বয়স সবে পাঁচ

আমার ছিল কাঠের ঘোড়া

টাট্টু মহারাজ


রং ছিল তার সবুজ হলুদ

কান দুটি তার লাল

কালো রঙের ডোরাকাটা

ছিল পীঠের ছাল


সকাল হতেই টাট্টু চেপে

দিতুম আমি দৌড়

আকাশ বাতাস মুখে মেখে

ছাড়াই গলির মোড়


দুধের গেলাস হাতে নিয়ে

সকাল হতে সাঁঝ

মা ছুটতো পেছন পেছন

ছেড়ে দিয়ে কাজ


ভাত খাব না চানে যাব না

চলত আমার বায়না

টাট্টু সাথে খেলব খেলা

কোনো দেরি যে সয়না


হঠাৎ করে বাদলা দিনে

মনে পড়ছে আজ

কোথায় আছে কেমন আছে

আমার টাট্টু মহারাজ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Children