STORYMIRROR

Manab Mondal

Abstract Children

5  

Manab Mondal

Abstract Children

ভুতের বিয়ে

ভুতের বিয়ে

1 min
556

আজ নাকি ভুত লোকে

আছে ভুতেদের বিয়ে।

কনে নাকি গেছে

আবার পালিয়ে।

ঐ দেখো পেত্নী কনের সাজে

তেঁতুল গাছের পা দোলায়

কথা ছিলো দেবে সে

মালা মেছো ভুতের গলায়

আজ রাতের বেলায়।

হঠাৎ করে মামদো ভুতে

করছে বায়না করবে সে বিয়ে,

এখন কি হবে উপায়

ব্রম্ভদত্যি বেজায় চট,

এখন মেয়ে পাবে কোথায়?

মহাভোজ আজ আছে

শ্যাওড়া তলায়

কি হবে খাওয়া দাওয়ার,

যদি না হয় বিয়ে,

শাকচুন্নি আর ডাইনি ঘুরছে এ পড়ায়

খুঁজে একটা সুন্দর মেয়ে।

খুকুমণি সাবধান তুমি

ঘাড় মটকে তোমায়

 ওরা না যায় নিয়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract