মানব
মানব
ভগবানের অপূর্ব সৃষ্টি এই মানব
তবে কেন সে হয় গো আজ দানব
সে নাকি শ্রেষ্ঠ প্রাণী এই জগতে
তবে কেন সে হারায় মান এ লোকেতে
পশুর মাঝে দেখি মোরা নির্মল মমতার ধারা
মানুষ কি তার চেয়ে হীন হয় সে যে দিশাহারা
হে মানব জগতকর্তার সৃষ্টিতে করোনা অপমান
ছেড়ে দস দুর্বলতা মানবতার করো জয় গান
আর তো ফিরে পাবে নাকো এই বিরল জীবন
তাই কর কর কাজ বুকে লয়ে প্রেমের বন্ধন ।।
