কল্পনাকাব্য
কল্পনাকাব্য
যেদিন আকাশ মাটি ছোঁবে,
এই ধরণী ধ্বংস হবে,
সেদিন যাব রূপকথাদের দেশে ,
থাকবে তো তুমি ঊর্বশীর হাসি হেসে ?
একদিন ঠিক রোবট হবো ,
এলিয়েনদের মাটি ছোঁব,
বিকিয়ে দেব সব কলরব বিলি-ট্রিলিয়ন ডলারে,
থাকবে তো তুমি আমার সাথে আমার জামার কলারে ?
সভ্যেরা আবার অসভ্য হবে ;
নব্য নগ্ন বন্য রবে ,
সেদিন আমি ভিন্নগ্রহে খুঁজব তরল সরল মনে পানীয়,
থাকবে তো তুমি বলতে আমায় আমার জিন্সটা আনিও ?
থাকবে না ধরা বলে কোন গ্রহ,
থাকবে না নীলে চাঁদের বিরহ,
সাগরবারি বাষ্পায়নে পেরোবে আকাশ-গঙ্গা ,
থাকব আমি থাকবে তুমি,
থাকবে সকল প্রাণের ভূমি,
নতুন রূপে দেখব আমরা হাসে কাঞ্চনজঙ্ঘা ।
