STORYMIRROR

Nikhil Mitra Thakur

Romance

4  

Nikhil Mitra Thakur

Romance

কি করে বলি তাকে

কি করে বলি তাকে

1 min
9

কি করে যে বলি তাকে?

ভালোবাসতে হলে,

বসতে হবে আসন পেতে হৃদয় মাঝে।

পুজো করতে হবে,

ধূপের গন্ধ ছড়াবে সেই আসন ঘিরে।

আত্মা হৃদয় ছোঁবে,

প্রেমের ভাষার বর্ণমালার কলম ডগে।


কি করে যে বলি তাকে?

প্রেমের ক্ষেত্রে,

জোর খাটিয়ে দখলদারিত্ব ভোকাট্টা হারে।

শোষণ শাসনে,

হৃদয় মাঝে দূরত্ব বাড়ে মিলন সুতো ছিঁড়ে।

চাওয়া পাওয়ায়,

হিসাবের গড় মিলে বিরহের ফাটল বাড়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance