STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

2  

Debashis Bhattacharya

Fantasy

হে মোর প্রিয়তম

হে মোর প্রিয়তম

1 min
324

হে মোর প্রিয়তম

দাঁড়ায়ে শিয়রে

কভু ধরা নাহি দাও 

নয়ন সমীপে 

আমি যে বসে ফুলমালা লয়ে 

পরাবো তোমারি গলে

বিরহ দহনে, প্রেম পিপাসিত নয়নে 

তব সুন্দরতম মুরতি হেরিবার তরে 

অনাদিকালের পথ বাহিয়া 

চাহিয়া রয়েছি আশায় আশায় 

কোন সে এক গোধূলি লগ্নে 

তুমি করেছিলে পন

আসিবে নয়ন সম্মুখে একদিন 

ফুরাবে মোর আশা-আকাঙ্খা 

মিটিবে সকল মনের পিপাসা 

করুন হৃদয়ে গাহিব কেবলি 

তোমার প্রেমের গান।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy