STORYMIRROR

Manjula Acharya

Tragedy

4  

Manjula Acharya

Tragedy

চোখের জলের ভাষা

চোখের জলের ভাষা

1 min
345

বাইরে মেঘলা আকাশ

     সজল মেঘের দল

বৃষ্টি ফোটায় ঝরছে নাকিll

   প্রকৃতি মায়ের চোখের জল

আজ আমার মন কাঁদে কেন

    বুকের মাঝে কি তোল পাড়

বেদনা যত জল হয়ে বয়ে আসে

  সত্যিই কি আছে তার কোনো আধার

এই সমাজে চোখের জলের

      নেইকো কোন দাম

কেন তবু সে বেরিয়ে আসে

       সইতে যত অপমান

চোখের জলের ভাষা

   সে যে খাঁটি সোনা

তার মর্ম বুঝবে কিরে

    যারা মনই বোঝে না

কিভাবে বাঁচবে মানুষ

     অব্যক্ত যন্ত্রণার দ্বার বন্ধ করে

চোখের জল কি হারিয়ে যাবে

      বৃষ্টি ফোঁটা যেমন রোদ্দুরে

জল যে জীবন সে কথা

       জানে যে সবাই

চোখের জল বলে বেদনার কথা

      সেটা কি ভুলে যাওয়া চাই?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy