STORYMIRROR

Debashis Bhattacharya

Tragedy Classics Fantasy

4  

Debashis Bhattacharya

Tragedy Classics Fantasy

ব্যথার আকাশে বেড়ায় ভেসে

ব্যথার আকাশে বেড়ায় ভেসে

1 min
12

তোমায় যখন গান শুনাবো

তারার পানে চেয়ে

মুক্তোর হাসি পড়বে ঝরে

ঝিনুকের পেট থেকে

তখন তুমি এসো নেমে

আকাশের সিঁড়ি বেয়ে


আমার মনের দোলনচাঁপা

দুলবে উঠে আনন্দেতে

খেয়ালের পাপড়ি মেলে

সৌরভ যত রয়েছে জমা

হৃদয় মালঞ্চ বনে

ছড়িয়ে দেব চলার পথে

তোমার মুখের পানে চেয়ে


গানের মাঝে বলবো তোমায় 

দুটি মনের কথা

রইনু জেগে আঁধার রাতে 

তন্দ্রা এসে ভেস্তে দিলো 

ঘুম পাড়িয়ে নিয়ে গেলো 

কোন অজানা কক্ষপথে

ঠিকানাবিহীন কল্পলোকে

আমার মনের অগোচরে

অধরা তোমায় ধরবে বলে


যেই কথাটি বলার আশায়

মন তরঙ্গ ছুটে বেড়ায়

ভাবতে থাকে বিহ্বলতায়

সময় দিলো গন্ডি টেনে

রবির উদয় ক্ষনে


তাকিয়ে দেখি গগনপানে 

তারকারাশি গেছে নিভে

মনের কথা রইলো মনে

ব্যথার আকাশে বেড়ায় ভেসে 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy