STORYMIRROR

Manjula Acharya

Tragedy Classics

5  

Manjula Acharya

Tragedy Classics

ফুল

ফুল

1 min
476

সখি বলো বলো

   কি আমার ভুল 

আমি একটি ফুল 

   ওগো শুধুই ফুল

রূপ রং অঙ্গে ভরি

    সুবাস সবারে বিতরি 

ভালোবাসা দিয়ে যাই

    রাত দিন ভরি

মৌমাছি গুনগুন করে

    নিয়ে যায় সব মধু 

তবুও বলি না কিছু

     আমি যে ফুল শুধু

কি ভুল বলো সখি

      লোকে নেয় তুলে আমায় 

আমারও যে কষ্ট হয়

       কেন তারা বোঝে না হায়

কাজে লাগি সবার আমি 

       ঝরে পড়ি অবহেলায়

আমি যে ফুল, ওগো শুধুই ফুল

       বলো  বলো সখী কি আমার ভুল 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy