ভেসে যায় চম্পা রায়
ভেসে যায় চম্পা রায়
নিশি রাত
প্রহর কাটে যেন
একাকীর অন্তরে
ব্যথার রোদন হেন।
এত ফুল ফল
আকাশ ভূ তল
সীমাহীন ভালোবাসা
পশুপাখি বিহ্বল।
আশার আলোয়
বিদিশা জাগে
মনের হরষে
প্রেম ভিক্ষা মাগে।
পৃথিবী ময় কত
রূপের বাহার।
ভালোলাগা ভালোবাসা,
সবুজের পাহাড়।
তবুও যেন কেবলি কাদে
ওরা কাঁদে
যুগের পর যুগ
অন্যায় অন্যায় আর বিভীষিকার ফাঁদে।
সেই সৃষ্টির আদিকাল
খচিত তারার ভির
জ্বলজ্বলে নক্ষত্র আর
অনন্ত সমুদ্রতীর।
কাঁদে ওরা কাঁদে
কেঁদে চলে অবিরাম
নিশীথ রাতের ফাঁকে
মৃত্যু যন্ত্রণার চিরকাল উদ্দাম।
ওরা ভাসে চিরকাল
কাঁদে ওরা চিরকাল
বঞ্চনার অভিসারে
মৃত্যুই বহে ঢাল।
ওরা কারা
ওরা সেই সুর
প্রতিবাদে মাথায় যাদের
থাকেনা বিদুর।
চিরকাল কাঁদে
রাতের নীরবতায়
বঞ্চনার অভিসারে
ওরা যে ভেসে যায়।
