STORYMIRROR

Champa Roy

Tragedy

4  

Champa Roy

Tragedy

হেমন্ত

হেমন্ত

1 min
495

মনের আমার নজরকাড়া সৌন্দর্য

বিস্তৃত আকাশে খেলে

হেমন্তের ভোর আর 

পড়ন্ত বেলায়

নিলাম আমি ঢেলে।


মন বলি রে দেখ না চেয়ে

ভোরের আকাশ খানি

কুয়াশায় ভার ,রবির কিরণে

মনের বিহ্বল দিশা টানি।


এক আকাশের নীড়ের মাঝে

কতশত সেই খেলা

হৃদয় গ্রহীত যেন নতুন ভোরে

নব সৃষ্টির মেলা।


পাখির ডাকে সকল প্রাণী

জাগল আকুল রনে

হেমন্তের ভোর নিষ্পাপ প্রাণে

আকুল পিয়াসী আনে।


পড়ন্ত বেলায় রোদের ছটায়

সোনা ঝরার বেগ

পাখির কূজন বলে দিয়ে যায়

অনন্ত সূধা আবেগ।


কোথাও যেন হারিয়ে গেছে

মনের যত দুখ

হৃদয়স্পর্শী রঙিন হাসি

এক ভরা যুবতী সুখ।


সুখের নীড়ে একান্ত কাহন

মন সাধনার তীরে

কত ভাবনার আবেগ তিমিরে

হেমন্তের কোলে ফেরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy