STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

অমরত্ব

অমরত্ব

1 min
163


মরণশীল মানুষের বাসনা অমর হবার,

মৃত্যুতেই শেষ কেন হবে বাঁচার স্বপ্ন দেখার।

মনীষীরা অমর হয়েছেন আপন কর্ম গুনে,

বিদ্বজনের অমরত্ব আসে, পান্ডিত্যের প্রচারণে।

অমর হয়েছেন রাজা মহারাজা, ইতিহাসের পাতায়,

কবি, সাহিত্যিক অমর হয়েছেন আপন কাব্য গাথায়।

বিপ্লবীরা অমর রয়েছেন দেশ জনতার মনে,

স্বার্থত্যাগে মহান তাঁরা স্বাধীনতা সন্ধানে।

অভিনেতায় অমরত্ব পায় ছবি ও চলচ্চিত্রে,

খেলোয়াড়কে অমর রাখে অনুরাগী, সংবাদপত্রে।

চিরকালই বাঁচে না জীব, নিয়ম প্রকৃতির,

মৃত্যুতেই ওঠে বেজে ঘন্টা সমাপ্তির।

সাধারণে অমর হয়না জীবনের সংগ্রামে,

স্মৃতির অতলে বিলীন হবে সময়ের কালক্রমে।

মৃত্যুর পরেও অমর রবে সুকর্ম যদি থাকে,

দেশ বা দশের উন্নতিতে কর্ম কাজে লাগে।

ভালো কাজের মূল্য দিয়ে স্মরণে রাখে লোকে,

অসৎ কাজের অমরত্ব সমালোচনার মুখে।

সত্যিকারের অমরত্ব পেতেই যদি চাও,

মনের রাখার মতো কিছু কর্ম করে যাও। 



Rate this content
Log in

Similar bengali poem from Classics