STORYMIRROR

Manjula Acharya

Inspirational

4  

Manjula Acharya

Inspirational

আমরা নারী

আমরা নারী

1 min
228

আমরা যে শান্ত শীতল পরী

আমরা যে জীবন নদীর তরী

আমরা তো দেব বন্দিতা নারী

আমরা তো দুঃখ যাতনা  হারি

      আমরা নরম সকালের ফুল

       আমরা যে বিপদে মহাদ্রুম

        আমরা রৌদ্রতাপে শীতলতা

        আমরা গৃহ অঙ্গনের মাদকতা

আমরা সৃষ্টিতে শক্তি স্বরূপিণী  

আমরা আত্মার নব আহ্লাদিনী

আমরা মরু উদ্যানে শীতল ধারা

আমরা কান্ত কোমল স্নিগ্ধ তারা

       আমরা কর্মে শ্রেষ্ঠ সঙ্গিনী

       আমরা শান্তির চারু বন্দিনী

       আমরা প্রেমের শীতল প্রিয়া

       আমরা যে সত্য মধুর ছোঁয়া

আমরা দুর্গা লক্ষ্মী সরস্বতী

আমরা চেতনা মায়া ও প্রকৃতি

আমরা জীবন যুদ্ধে জাগ্রত প্রহরী

আমরা সত্য নিষ্ঠার সদা সহচরী

       আমরা মহামায়া শক্তি স্বরুপিনী

       আমরা প্রেমের শীতল মন্দাকিনী

       আমরা জীবন সঞ্চারী মহামায়া

       আমরা  সৃষ্টিতে চির বন্দনীয়া ।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational