STORYMIRROR

Debashis Bhattacharya

Inspirational

5  

Debashis Bhattacharya

Inspirational

আমায় তুমি জাগিয়ে রাখো

আমায় তুমি জাগিয়ে রাখো

1 min
502

আমায় তুমি জাগিয়ে রাখো

ওগো ঘুমভাঙ্গানি ভোর

জাগরণের গীত শুনিয়ে

অমৃত মধুর ছন্দে গন্ধে

আলোকের অরব স্পন্দে 

বিশ্ব-ভুবন মাতিয়ে

 

উষ্ণআলোকে না মেলিয়া

রাখিব নিভৃতে অন্তরে

অন্তরদাতা হয়োনা অন্তর

অন্তর কাঁদে বিরহে

 

হোকনা তোমাতে আমাতে বিভেদ

হোকনা অনৈক্য মতের

তবুত্ত যে মোরা অভেদ আত্মা

এক মিলনের সঙ্গমে 

 

আমার অমিকে দিয়াছি ভাসায়ে 

তোমারি নামের জোয়ারে 

প্রেম পিপাসিত কুসুম বক্ষে 

রহিতে সবার অন্তরে


নাই কিছু মোর চাওয়া-পাওয়া আর

নাই কোনও লোভ জীবনে

আছে হে শুধু বাঁচার তৃস্না

দিতে ভালোবাসা সবারে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational