STORYMIRROR

Manjula Acharya

Inspirational

5  

Manjula Acharya

Inspirational

আনন্দ বসন্ত সমাগমে

আনন্দ বসন্ত সমাগমে

1 min
575

আকাশে বাতাসে পলাশের নেশা

মনে উপবনে আবির  যে মেশা

ফাগুন এসেছে আজ

ফেলে দিয়ে যত কাজ

প্রাণের বন্ধুরা মোর ছুটে ছুটে আয় ,আয় ছুটে আয়

কোকিলের কুহুতানে ,মন মাতানো বাঁশির টানে হাসিখুশি আনন্দ গানে সবারে ডুবায়ে 

মরা ছেলে বেলার কথা কবো প্রাণ জুড়াবে তায়

আমরা যে সব রঙ্গীন প্রজাপতি

থামে না কো মোদের প্রাণের গতি

জ্বালিয়ে নিয়ে সাম্য মৈত্রী সম্প্রীতির বাতি

আমরা রবো গো চির উজ্জ্বল সূর্যের ভাতি

হাসি আর গানে আলোকে পুলকে ভরাব এ ভুবন

দূর করে দেবো মানুষে মানুষে যত আনবন

রূপ রস গন্ধে মাতায় সবার জীবন

নব উদ্দীপনা ,নব সঞ্জীবনী, নব নব উদ্ভাবন

চল মোরা হয়ে প ল্লবিত মুকুলিত

বিশাল হৃদয় পদ্ম করে প্রস্ফুটিত

চল চল আমরাও হব বিকশিত

নব বসন্তের আগমনে গেয়ে যাব নবজীবনে গান

আমরা প্রবীণ মন যে নবীন মহাকালের আহ্বান 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational