STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational

5  

Manab Mondal

Abstract Inspirational

সেল্ফি

সেল্ফি

1 min
510

বিদায় নিয়েছে ঘরে থেকে

সময় অসময়ে ঘুমভাঙানো

ধ্যাবরা মুখো টেলিফোন,

জায়গা নিয়ে তার জায়গায়

রাতের ঘুম উরানো

সুন্দরী মুঠো ফোন

সব সময় সাথী আজ সে

আমার তোমার

প্রতি কাজেই তাকে

কাছে থাকা দরকার

সুযোগ পেলে

নতুন ফোন হাতে এলে

সেলফি তুলতে

যাই মেতে

পোজ দিতে থাকি

নানা ভঙ্গিতে

বাঁকিয়ে চুড়িয়া মুখ।

ছবি তুলে পাই সুখ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract