STORYMIRROR

Ahana Dasgupta

Tragedy

2  

Ahana Dasgupta

Tragedy

আমায় দেওয়া শেষ চকলেট

আমায় দেওয়া শেষ চকলেট

1 min
291

মনে আছে আমার

সেই দিনের কথা,

যেদিন তুমি দিয়েছিলে আমায়

একটা ছোট চকলেট।


সেই ছোট চকলেটএর মধ্যে ছিলো

তোমার সরল ভাবনা

তোমার ভালোবাসা,

আর আমার ছিল সাত রাজার ধন।


কথা দিয়েছিলে তুমি আসবে ফিরে

আনবে নিয়ে বড়ো চকলেট,

সেই যে আসবে বলে গেলে চলে

আর তো এলেনা ফিরে !


আমার কাছে যত্নে আছে

সেই চকলেটএর রাংতা খানি

এই কি ছিল তবে তোমার থেকে

আমায় দেওয়া শেষ চকলেট?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy