STORYMIRROR

Manab Mondal

Abstract Children Stories Inspirational

3  

Manab Mondal

Abstract Children Stories Inspirational

ভালো ছেলে আর সান্তাক্লজ

ভালো ছেলে আর সান্তাক্লজ

2 mins
184

বেফানা বুড়ি বললো সান্তাক্লজ বুড়ো বললো কেউ আসেনি কখনো উপহার দিয়ে গেলো কোনদিন। ও ভেবেছিলো স্কুলে গেলে পড়াশোনা করে ভালো ছেলে মানে good boy হলে ঠিক সান্তাক্লজ ওকে উপহার দিয়ে যাবে। যেমন আপু মাপ্পিদের দিয়ে যাবে। তারপর স্কুলে ভর্তি হলো। মন দিয়ে পড়াশুনা করলো। হোম ওয়ার্ক খাতা ও প্রতিটা পাতায় ও good নয় very good ও পেয়েছে। কিন্তু তবুও সান্তাক্লজ ওকে উপহার দিয়ে গেলো না। ও বাংলা স্কুলে পরে। ওর মাস্টার মশাইকে দিদিমুনিরা ও বললে তবে ওকে good লিখে দেয়। তাই হয়তো সান্তাক্লজ ওকে কিছু দেয় না। কারণ ওতো জোর করে Very good হয়েছে।

ও ওর মাকে জিজ্ঞাসা ও কি good ভয় নয়।ওর মা ওকে আদর করে বলেছিলো ও খুব লক্ষ্মী সোনা ছেলে।ও ভাবলো তাহলে উপহার দেয় না কেন। সান্তা কিংবা বেফানারা । তারপর ও দেখলো ও বা ওর বাবা কেউ মোজা জুতো পরে না তাই মূজো রাখা হয় না তাই ওরা ওকে উপহার দেবে কি করে? ও এবার পূজা তে ও মুজো কেনালো বাবার জন্য বায়না করে। ফেকটেরি যাবার সময় বাবা রোজ ওই মোজা পরে যায়। আর ওর ঘুমন্ত কপালে চুমু খেয়ে রায়। আর ওর মাকে বলে" আমাদের ছেলে কতো ভালো দেখেছো। এখন থেকেই আমাদের কথা কতো ভাবে।" বুবাই ভাবে এবার ওকে নিশ্চিত বেফানারা কোন উপহার দিয়ে যাবে। কিন্তু ওরা এবারেও কোন উপহার দিলো না। ও দেখলো ওর বাবার মুজোতে খুব গন্ধ তাই হয়তো উপহার দেয়নি ওরা। পরে বছর ও নতুন মুজো রাখলো। তবুও উপহার পেলো না। বাবা ভালো চাকরি পেয়েছে। তাই ও প্রথম বায়না করলো ও ইংরেজি স্কুলে পড়বে আপুদের মতো। ও ভেবেছিলো সান্তাক্লজ বোধহয় ইংরেজি স্কুলে পড়া ছেলেমেয়েদের শুধু উপহার দেয়। কারণ স্কুলের বন্ধু নান্টু, ভোলা, ওরা কখনো সান্তাক্লজ এর কাছ থেকে উপহার পাওয়ার আশা করে না।


ও ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হলো।সান্তাক্লজ তবু ওকে উপহার দিয়ে গেলো না । ওর নতুন বন্ধু তিন্নিকে ব্যাপারটা বলতে । তিন্নি ওকে বলেছিলো " বুবাই তুমি দুঃখ করো না। তুমি ভালো ছেলেই। নয়তো সান্তাক্লজ তোমাকে কয়লা দিয়ে যেতো।"

অনেক কয়টা বছর কেটে গেল। সান্তাক্লজ ওকে উপহার দিতে আসলো না। তবে বুবাই বুঝতে পারে গেছে। ভালো ছেলে খারাপ ছেলেবেলে কিছু হয় না। হয় বড়লোক আর গরীব মানুষ। ওরা হয়তো নিজেদের গরীব বলতে লজ্জা পায়। তাই মধ্যবিত্ত বলে। তবে বুবাই বুঝতে পারছে আরো অনেক কিছু। ওর বাবার জুতোতে পেরেক মারা। আপুর বাবা জুতো চকচকে। মানে পৃথিবীতে দুই ধরনে মানুষ পেরেকের মতো একধরনের মানুষের ভাগ্য শুধু মাত্র আঘাত জোটে আর আর একধরনের মানুষ ওই আঘাতটা করে। ভালো ছেলে আর খারাপ ছেলে বলে কিছুই হয় না। বুবাই আর সান্তাক্লজ জন্য অপেক্ষা করে না।



Rate this content
Log in

Similar bengali story from Abstract