STORYMIRROR

Susmita Sau

Tragedy

2  

Susmita Sau

Tragedy

অন্তহীন অপেক্ষা

অন্তহীন অপেক্ষা

1 min
1.1K


  *নিউ মাল স্টেশন সন্ধ্যা ছটা, আজও ট্রেনটা লেট| কুসুমের আজও বাড়ী ফিরতে অনেকটা রাত হয়ে যাবে| তা হোক তবু ও অপেক্ষা করবে| বাবা যে বলে গিয়েছিল এই ট্রেনেই ফিরবে| যদি ফেরে …… 

 আজ তিন বছর হয়ে গেলো বাবা বাড়ী আসেনি| রোজ সকালে বাড়ী থেকে ঘুঘনী নিয়ে এই ট্রেনে করে বিক্রী.করতে যেতো|

সেদিনও গিয়েছিল| 

কুসুমের বিশ্বাস বাবা ঠিক আসবে, বাবা যে তাদের কখনও অভুক্ত রাখেনা| তাই প্রতি দিনের অপেক্ষা| বাড়ি ফিরে ই বা কি করবে সে? অভুক্ত ভাই বোন গুলো খিদের জ্বালায় ছটফট করছে হয়তো। অসুস্থ মা অসহায় ভাবে বসে আছে। তার থেকে এই ভালো, কুসুমের এই অন্তহীন অপেক্ষা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Tragedy