STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Fantasy Inspirational

তুমি দাঁড়িয়ে থাকো কোন ভুবনে

তুমি দাঁড়িয়ে থাকো কোন ভুবনে

1 min
258

তুমি দাঁড়িয়ে থাকো কোন ভুবনে

আমাকে দূরে রেখে 

গগন যেথায় কুর্নিশ জানায়

তোমার আগমনে

আমার মনকে টেনে নিয়ে যাও

দূরে অনেক দূরে

শরমে সাগর গড়িয়ে পড়ে

লুটায় ভূমি সংকোচে 

তারারা জ্বলে শংকাতে

সূর্য্য পুড়ে মরে

কলংকিত চাঁদ ভাবতে থাকে

গ্রাসিত কবে হবে

বিন্দু বিন্দু বারি ঝরে

মেঘ দুঃখ পেয়ে 

তব সুশোভিত মালঞ্চ প্রাঙ্গনে

জীবন-পুস্প সেথায় ফোটে

বিধির টিকা লয়ে

মৃত্যু কেবল হাতছানি দেয়

তোমাতে মিলাতে  

আমি সকল ব্যথার প্রদীপ জ্বেলে

ভাবি আপনমনে 

তব চরণে পরান সোঁপে

হবো লয়হীন অনন্তে মিশে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy