STORYMIRROR

Sankha sathi Paul

Tragedy

1  

Sankha sathi Paul

Tragedy

টেডি-ডে

টেডি-ডে

1 min
395

ইটের পাঁজা মাথায় চলেছে বছর তেরোর মেয়ে

ছেঁড়া জামা পরনে

ধুলো মাখা হাত পা

পেটে ভাত নেই সারাদিন

তবুও পৌঁছতে হবে

টাকা চাই, টাকা

ঘরে বাপ মা মরা ছোট ভাই

গতকাল কার কাছে শুনেছে, আজ নাকি টেডি-ডে

তারও চাই 

বায়না করে খায় নি গত রাতে..


দিন শেষে টেডি কিনে ফেরে দিদি 

বন্ধ দরজায় ডেকে ডেকে ক্লান্ত 

সাড়া নেই কারও... 


দরজার ওপারে কড়িকাঠ থেকে ঝুলছে অভিমানী ভাইয়ের মৃতদেহ। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy