STORYMIRROR

Sankha sathi Paul

Romance Fantasy

3  

Sankha sathi Paul

Romance Fantasy

পাতা ঝরা বসন্ত ৩

পাতা ঝরা বসন্ত ৩

1 min
11.8K


জানলার শিকে পালক বুলোয় অস্তরাগের আলো

কাঁচপোকা ওড়ে নৈঋত কোণে আবছায়া অগোছালো

গর্ভের নামে নেই পরিচয়, বংশের দীপ জ্বলে

পদ্মের নীচে গোখরো ঘুমায় দীঘিভরা জলতলে

উত্তরে নেই কোনো অধিকার, পূর্বেও নেই দাবি

কোথায় হারালো সহজ উপায় সুখী জীবনের চাবি

ঘোর অনাচার অন্ধের চোখে, বন্ধ প্রবেশপথ

তবুও হারায় বিস্মৃতি মাঝে দুষ্মন্তের রথ

চাঁদের প্রহরে পাহারায় থাকি, আলসের কিনারায়

রাধার মেহেদী অশ্রুধারায় অবিরত ম্লান হয়

তানপুরা জানে ব্যথার স্বরূপ, সুরভরা কোন স্মৃতি

জ্যোৎস্নার রাত ক্যামনে সাজায় বিরহ রোদন তিথি 

আমিও তোমায় সঞ্চিত রাখি,অজানার পরপারে

আহুতির সাথে ছাই হয় সব মিথ্যার সৎকারে



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance