STORYMIRROR

Debashis Bhattacharya

Classics

4  

Debashis Bhattacharya

Classics

তোমায় পাওয়ার বাসনায়

তোমায় পাওয়ার বাসনায়

1 min
443

নাই কিছু মোর চাওয়া পাওয়া

আছে আশা ভাসা ভাসা

ধরিয়া রেখেছি মিলনের তৃষা

মেঘে ঢাকা ভালোবাসা


বৈশাখী ঝড় অকালে হাসিয়া 

ভেঙে দিয়ে যায় হৃদয়ের বেড়া

বিরহ যাতনা সয়ে ভালোবাসার

চাতক ডাকে প্রেম অঙিনায়

 

নিবারিত প্রেম তাকায় ক্ষণিক

গগনপানে মুখটি তুলে 

শিহরিয়া ওঠে তান্ডবের ভয়ে

ললাটে কি পড়বে আঁচড়

কলংকের চাদর যেমন চাঁদে


জোৎস্না কেবল অবগুণ্ঠন তুলে

আবিলতার টিকা লাগিয়ে গণ্ডে

অন্তরের গ্লানি অতীতের মালিন্যকে 

জানাবে সবারে প্রতীক্ষার পরে


দিন চলে যায় বালুকাবেলায়

বেজে ওঠে পুরানো বাঁশরী

অব্যক্ত বেদনার জ্বালা সয়ে

জানাতে যে চায় মরমের ব্যথা

নিরালায় বসে একাকী রাতে


জীবনের পাল সহসা ছিঁড়ে 

আঁধারে বাতাসকে আলতো ছুঁয়ে

চলে যায় তোমার আবেগের বন্যায়

দূরে বহুদূরে

কেবল তোমায় পাওয়ার বাসনায়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics