তোমারি সেবার অঞ্জলি দানে
তোমারি সেবার অঞ্জলি দানে
না আমি চাইবো না
আমি চাইবো না আর কোনও কিছু
যা তোমার আছে দরবারে
জানি তুমি সব লুকায়ে রেখেছো
চন্দ্র, সূর্য, গ্রহ-তারা
পৃথিবী ও মহাগগন সারা
শ্রষ্ঠা-সৃষ্টি একাকার হয়ে
অনন্ত তোমার জঠরে
যা কিছু আমার এ ঘর সংসার
নিও তুমি সব উজাড় করে
দৈনতা - সেও মোর ভালো
যাবো না ডুবে অহংকারে
চাও হে যদি দিতে কিছু নাথ
পাত্র-অপাত্র ভেদাভেদ ভুলে
দিও একটু ভক্তিকণা শুধু
ক্ষুদ্র হৃদয় কুঠিরে প্রভু
যারে আমি চাই চিরটাকাল
রাখিতে ধরিয়া অনন্তকাল
মম প্ৰেম যমুনার স্রোতে
তোমার নামে নাও ভাসায়ে
তারে নাহি পাওয়া যায় দৌলতে
নাহি ধরা যায় বুদ্ধিতে
নাহি দেখা যায় আঁখিতে
নাহি জয় করা যায় শক্তিতে
রোদনে বোধন করিব যতন
তোমারি সেবার অঞ্জলি দানে
