STORYMIRROR

Debashis Bhattacharya

Romance

1  

Debashis Bhattacharya

Romance

তোমারি গগনে ডাকে আমায়

তোমারি গগনে ডাকে আমায়

1 min
383

তোমারি গগনে ডাকে আমায়

পারিনা থাকিতে ছাড়িয়া তোমায়

ভুবনমাঝারে আছে কি বা

যা রাখিতে পারে বাঁধিয়া আমায়

তোমার সুরের একতারাটি

বাজে মোর প্রাণে বিরহ গীতি

ধ্বনিময় হয়ে দাও যে সাড়া

বাঁধিতে পারে না জগতের বেড়া

তব ভুবনে তারানিচয়

ক্ষুদ্র 'আমির' নেই পরিচয়

উষা কিরণে বিখরিত হৃদয় 

খুঁজি দিবা-নিশি হেরিতে তোমায়

যদি বা নদী সাগরে মিলায়

ধরণী পারে না ধরিতে তোমায়

অশ্রু সিক্ত হলে পরে

হৃদয়ে প্রেম বাসা বাঁধে

দাঁড়াও না যে নয়ন সমুখে

গোপনে নিভৃতে হাসো অন্তরে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance