STORYMIRROR

Debashis Bhattacharya

Romance

2  

Debashis Bhattacharya

Romance

তোমার মানে

তোমার মানে

1 min
426

চিত্ত না জানে তোমার মানে

আমার জীবন তোমার সনে

বিশ্বে সকল তোমার দানে

তোমার সৃজন মধুর তানে

দূর সুদূরের গগন পানে

দেখবো তোমায় মন নয়নে

থাকি যে সদাই আপন  মনে

না পাই দেখা এই ভুবনে

নিয়ে আসক্তি মগ্ন মনে

বৃথাই করি কাল যাপনে

আশা-নিরাশার মধ্যিখানে

নিজেকে বাঁচাই সংগোপনে

তোমা বিনা সুর না পাই গানে

রাগিণীর রাগ না জাগে প্রাণে

তোমারি প্রেম তোমায় টানে

ভালোবাসাই তোমার মানে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance