STORYMIRROR

Anirban Das

Classics

4  

Anirban Das

Classics

স্পর্শ

স্পর্শ

1 min
471

মেঘে মেঘে অনেক বয়স হলো 

আঙুলের সাথে আঙুল পাগলামি মন 

মিশিয়ে মিশিয়ে গুছিয়ে রাখা আবদারে 

দেরাজ খোলা এক নৌকা সন্ধ্যা ,  

        শুধু তোর জন্যে... 


তোর খোলা দরজার সামনে দু-দিন যদি হই 

     একমুঠো রোদ্দুর, একদিন তোকে চাই 

      ভেজা ঘামের শহর তোর, স্নাত তাই 

তোর খোলা জানলার সামনে ভিজতে চাই ! 

        শুধু তোর জন্যে... 


ঘুম না আসা চোখে ডুবুরি আমি নীল সমুদ্রে

ফেরিওয়ালা অন্ধকার এক রাতের বিছানায় 

সময় ধার করে রেখেছি শহরের দিলাকাশে 

খাঁজ কেটে নদীতে নৌকা চালিয়েছি মাঝ রাতে ! 

                  শুধু তোরই জন্যে... 


সময় টা বড়োই কম, ঘুম আসেনা  

      ঘুমিয়ে ঘুমিয়েই তোকে খুঁজে যাই 

মিথ্যে তো নয় স্বপ্ন ফুরালেই ভোর পাই 

         ভয় হয় ! যদি তোকে হারাই...

    

শেষ ভোর ! উল্টো মহাভারতে পা ভিজিয়ে ক্লান্ত হবো 

বয়স কমুক ! ছেলেবেলা ! চুমু তোকে ছুঁয়ে নেবো... 

           হিংসুটি, শুধু তোরই জন্যে..... 


শুধু তোরই জন্যে পৃথিবী উল্টে দ্রৌপদী হই

একশো অনুভূতির এক জানালায় রোজ তোকে পাই!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics