STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

সন্ধ্যে নামার আগে

সন্ধ্যে নামার আগে

1 min
4

পশ্চিমে ঢলে পড়া সূর্যটা অস্তগামী,

আকাশের নীলিমায় নিজেই ডুবছে অবলীলায়৷

সন্ধ্যে নামার আগে, আলোটা এভাবেই হারিয়ে যায়!

কিছু উজ্জীবিত জীবনের আলো এভাবে নিভে যায়,

সবার অলক্ষ্যে চুপচাপ হারিয়ে যায় ,কেউ দেখে না৷

অথচ ওরা মনে মনে আলো ভেবে পিছু নিয়েছিল,

মেঘে ঢাকা একটুকরো লাল সূর্য ভেবে পিছু নিয়েছিল,

আসলে সে তো আঁধারের রূপ ছাড়া কিছু ছিল না।


আকাশের ওই লাল রঙা রূপ যেন আলতা মাখা পা!

কী মোহে আবেশে কেড়ে নিয়েছিল ভিতর-বার সবটা।

আজও ওদের শিরায় অন্ধকার বহে,রক্তে বহে ধিক্কার!

যাক ওরা সূর্যের আলো ভেবে নিয়ে ভুল করেছিল,

সে ছিল সন্ধ্যে নামার আগের এক চিলতে আঁধার!


Rate this content
Log in

Similar bengali poem from Romance