STORYMIRROR

Md Bakibillah

Classics

3  

Md Bakibillah

Classics

সেই চাতালে :::

সেই চাতালে :::

1 min
386

সেই চাতালে গাছের নিচে

 চাটাই পেতে বিদ্যালয়.....

 খেলার ছলে বিদ্যালয়ে

বর্ণ চেনায় "বর্ণপরিচয়" ।

সমস্বরে সবাই মিলে

উচ্চঃস্বরে নামতা পাঠ ,

সঙ্গে ছিল ঠাকুর কবির 

হরেক ছড়ার "সহজপাঠ "...।


সহজ পাঠের সহজ জীবন 

পেরিয়ে গেছে 

কোন সে কালেই !!

তবুও মনের গহিন তলে 

আজও কেমন উঁকি দেয় 

সেই চাতালে .....

সেইতো ছিল 

মোদের বিদ্যালয়.....।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics