সেদিন হয়েছে দেখা
সেদিন হয়েছে দেখা
সেদিন দেখেছি তারে নীল গগনের পারে
শত কোটি তারকার দেশে
শুক্লা পঞ্চমী তিথি ঢেকেছিল বনবীথি
ঝলকিল চাঁদ মুদু হেসে ।
কখনো পাহাড় চূড়ে বাতাসে কেতন ওড়ে
কখনো বা সাগরের জলে,
দেখা হয়েছিল তার বদনে মলিন হার
পারাবারে পারাবত চলে ।
কখনো বলাকাদল মেঘলা আকাশতল
ভয়হীন উড়ে যায় ভেসে,
দমকে দামিনী দাপে বলাকা হৃদয় কাঁপে
একখানা মেঘ এল হেসে।
স্মৃতির মণিকোঠায় এই আসে এই যায়
টুকরো টুকরো কথামালা,
হয়েছে দেখা সেদিন আমার মনের বীণ
সহে বিরহের কত জ্বালা।
কাকলি কূজন ঘিরে আকাশের বুক চিরে
ধেয়ে আসে অরিত্রিকা বারি,
দেখেছি সেদিন তারে ভেদ করি' অন্ধকারে
পাশে মোর অয়ন্তিকা নারী ।
************************************************
বি.দ্র. :-
অরিত্রিকা অর্থ সফল বা বিজয়প্রাপ্ত,
অয়ন্তিকা অর্থ দুর্গা

