স্বপ্নচারিণী
স্বপ্নচারিণী
*তুমি আমার জ্বলন্ত চোখ*
আকাশের মাঝে জ্বলজ্বল করে সেই তারাটা ;
নিরলসভাবে তাকিয়ে থাকা চাঁদের সেই আভা ,
কোনো এক স্বপ্নচারিণী , যাকে দেখতে গিয়েও দেখতে পায়নি ,
আমার চোখে সে জ্বলজ্বল করে ওঠে ।
আমার ঘুমমাখা সেই ক্লান্ত চোখগুলোকে পর্যবেক্ষণ করে বহুকাল ধরে ।
আমি জিগ্যেস করেছিলাম নাম ,
দেয়নি কোনো উত্তর , চোখগুলো তখনও করছে জ্বলজ্বল ।
আমি নীল অন্ধকারে পাড়ি দিয়েছিলাম,
খুঁজতে গিয়েছিলাম তোমার সেই চোখ দুটো ,
পেঁচারা আমায় করে তুলেছিল অস্থির ,
পাইনি নতুন কোনো রাস্তা খুঁজে ।
তুমি আমার সেই জ্বলজ্বল করা চোখ ,
যাকে দেখলেই জলস্ফীতি ঘরে চক্ষুগঙ্গায় ।
আমি খুঁজব তোমায় নিত্য ঘন সবুজ আঁধারে , ওহে আমার স্বপ্নচারিণী ।
✍🏻সুনন্দা

