STORYMIRROR

DEBABRATA DAS

Classics

3  

DEBABRATA DAS

Classics

প্রতীক্ষা

প্রতীক্ষা

1 min
800

বসন্তের ঝরা পাতার কান্না 


কান পেতে শুনেছি আমি 


অনুভব করেছি তার আফশোষ 


হঠাৎই চৈত্রের এক রাতে 


বুক ভরা অভিমানের সাথে 


জয়া তুমি 


অনিছ্যা সত্ত্বেও ঝরে পড়েছো 


কারণে অকারণে অনেক রাগ চেপে 


বসন্তের ঝরা পাতার মতোই 


নিঃশব্দে নীরবে নিভৃতে গোপনে 


আমার জীবন বৃক্ষ থেকে 


নববর্ষ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা 


কিন্তু আমার অপেক্ষার যে শেষ নেই 


আজন্ম ধরে করবো অপেক্ষা 


সবুজ কিশলয় হয়ে ফিরবে আবার তুমি 


শুধু তারই প্রতীক্ষা 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics