STORYMIRROR

Ahana Dasgupta

Classics

3  

Ahana Dasgupta

Classics

প্রপোজ যে না করাই রইলো

প্রপোজ যে না করাই রইলো

1 min
413

সুন্দর এক শরতের বিকেলে

দেখেছিলাম তোমায় নদীর পারে,

দেখেছিলাম তোমার চোখের গভীরে

চলছে ভারী এক ভাবনা।


কষ্ট পেয়েছিলাম ভুল ভেবে

ভেবেছিলাম আমি অন্য এক গল্প,

মনে হয়েছিল অন্য এক মন

গড়েছে বাড়ি তোমার হৃদয়ে।


অবুঝ আমি, অবুঝ তুমি

বুঝিনি যে সে আমারই মন,

আমরা দুজনেই যে বড্ডো বোকা

বলিনি আমরা মনের কথা।


যাচ্ছি চলে আমরা দূরে

আরো দূরে, অনেক দূরে

অভিমানের বুদবুদ জমছে কোনে,

প্রপোজ যে না করাই রইলো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics