STORYMIRROR

Debashis Bhattacharya

Classics

4  

Debashis Bhattacharya

Classics

পর্ণ-তরী সাগরে ভাসে

পর্ণ-তরী সাগরে ভাসে

1 min
328

স্বপ্ন আমার হারিয়ে গেছে

তোমায় কাছে পেয়ে

বৈঠা-তরী গেছে ডুবে

তোমার প্রেমের সাগরে


এখন আমি ছন্নছাড়া

নিত্য তোমায় দেখে 

মুক্ত হয়ে উড়বো কি তাই

ভাবি আপনমনে 


জানোনা কি মোর প্রাণের ক্ষুধা

মিটেনা কেন মনের পিপাসা 

রাত জেগে দেখি আঁধারেতে তারা

না পেয়ে তোমার সাড়া

 

তোমার পথের পানে চেয়ে 

বসন্তে পাতা নীরবে ঝরে

রাগিণীর সুর তুলে ছোটে

মাতাল ভ্রমর গুঞ্জনে 


একটিবার তোমায় দেখে 

হৃদয়ে প্রেমের কমল খেলে

যখন তুমি থাকো দূরে

পর্ণ-তরী সাগরে ভাসে


Rate this content
Log in

Similar bengali poem from Classics