পরকীয়া
পরকীয়া
বোবায় ধরা সুখস্মৃতিরা ভীড় করেছে হিয়া,
চাঁদের সাথে রোমান্স আমার বলছ পরকীয়া ?
ফুল ফুটেছে যে আঙিনায় মধুমাসের শেষে ,
চোখের সামনে রূপালী চাঁদ যখন ওঠে হেসে,
আর পারিনে রইতে ঘরে আঙিনাতে আসি ,
ফুল নয় ; ওই কালো ভ্রমর বলে ভালবাসি ।
আজ পরকীয়া বৈধ এখন আদালতের রায়ে,
তাই কি তুমি পশ্চাতে নও রয়েছ আমার বাঁয়ে?
কেন আসে বুকে অনন্ত প্রেম জীবের বক্ষকক্ষে,
কত সংসার ভেঙে যায় শুধু দেখেছি আপন চক্ষে।
কিসের টানে বয় উজানে স্নিগ্ধ শীতল বারি ,
কিসের টানে রয় অপেক্ষায় পুরুষ এবং নারী।
সমকামী নয় বৃহন্নলা পরকীয়া করে রাধা,
নারী ধর্ষণ নয় পরিণয় ; ধর্ষণে নেই বাধা ।
বড় দায়ে পড়ে ভাবে সরকার আদালতের রায়,
আইন করবে ভাঙবে তা যে ; রয়েছে অপেক্ষায়।
এক পুরুষ বা এক নারীতে নেই যার সন্তোষ,
পরকীয়া করা তাদের নিকট নয়কো কোন দোষ ।
