হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি
আমি নেই অন্তরে,নেই বাইরে
আমি কোথায়?
অথচ আমি বুদ্ধিমান,আমি বোকা
আমি আরো কতো কি--
আসলে আমি,
হারিয়ে গেছি বোধ হয়।
খুঁজি আমাতে,খুঁজি তোমাতে,খুঁজি তাহাতে;
নেই কোন পুরুষে।
খুঁজি মাটিতে,খুঁজি বায়ুতে,খুঁজি পানিতে;
নেই কোন ভুতে।
তবে কে খায়,কে গায়,কে কথা কয়?
চেনা চেনা লাগে তবু চিনতে পারি না।
পড়ন্ত বেলার ছায়ার মতো
এক লম্বা ইতিহাস,
যুগে যুগে জন্ম থেকে জন্মান্তরে
বয়ে চলে স্রোতস্বিনী নদীর মতো।
