ফটো অ্যালবাম
ফটো অ্যালবাম
আমি কোনদিন ভুত দেখিনি ; ভুতও আমায় দেখেনি ।
শুনেছি কানে ঠাম্মা বলেন ভুত বলে কিছু আছে কি ?
আমার কথা, আমার গল্প, কেউ কোত্থাও লেখেনি ,
লিখে গেছে তারা ভুতের গল্প, শ্যাওড়া গাছের কাছে কি?
রঙ তুলি এনে এঁকেছে ছবি : ভুত পেত্নীর , আমার নয়,
রঘু ডাকাতের ভুতুড়ে শরীর আমার এই দেহের সমন্বয় ।
দিনের শেষে কালীপূজা করি রোজকার মত আজিকেও,
কই ? কখনো তো আসে নাই ভুত ? দত্তি দানা পাজী কেউ?
মনের ভিতর গোপন ক্যামেরা ছবি তুলে যায় সবসময় ,
আমি নই ডাকাত ; হয়তো ছিলাম রঘু ডাকাতের সমন্বয় ।
নিবিড় নিশীথে একলাই থাকি , শ্মশানকালীর মন্দিরে ,
ফটো অ্যালবামে রাখা আছে ধরে আমার সব ফন্দী রে ।
কায়াহীন ছায়া আঁধার রাতের , হাড় হিম করা ঠাণ্ডাকেও,
রেখেছি যতনে ফটো অ্যালবামে রঘু ডাকাতের ডাণ্ডাকেও।
কোনদিন আমি দেখিনি ভুতে , সে আমায় দেখে হয়তো বা,
তোমরাই দেখ আমি কিম্ভুত ; রঘুদের সমন্বয় তো বা ।
