STORYMIRROR

Sunanda Chakraborty

Romance Tragedy Inspirational

3  

Sunanda Chakraborty

Romance Tragedy Inspirational

ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও

1 min
237

ফিরিয়ে দাও

   ------------------------


ফিরিয়ে দাও আমার তোমাকে দেওয়া অনুভূতিগুলো,

যা দিয়ে বুনেছিলাম বাবুইয়ের মত বাসা ।


ফিরিয়ে দাও তোমার বুকে ফেলা মধ্য রাতের কান্নাগুলো,

যা দিয়ে দুঃখ ভাগ করেছিলাম ।


ফিরিয়ে দাও তোমায় দেওয়া আকস্মিক হাসিটা ,

যা দিয়ে দিন শুভ হতো তোমার ।


ফিরিয়ে দাও কাজ ফাঁকি দিয়ে তোমার সাথে করা গল্পগুলো,

যেগুলো নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছি দুজনে ।


ফিরিয়ে দাও গোলাপের শুকনো পাপড়ি আর ডায়েরীর ছেঁড়া পাতাগুলো,

যা দিয়েছিলাম প্রথম ভালোবাসার উপহাররুপে ।


ফিরিয়ে দাও আমার আমিকে,

যাকে একদিন তুমি আমার আমার করে কেড়ে নিয়েছিলে আমার থেকে ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance