STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

পাহাড় না সমুদ্র

পাহাড় না সমুদ্র

1 min
344

পাহাড়ের বুকে নদী চলে এঁকে বেঁকে সারাদিন,

পাহাড়ও ভালোবেসে নদীকে আগলে রাখে যেন প্রিয়জন।

নদীকে সে একটা বাঁধন দিয়েছে… ভালোবাসার বাঁধন।

পাহাড়ের যখন ইচ্ছে হয় দুজনে খুনসুঁটি করে,

কখনও কবিতায় প্রশংসা করে নদীর রূপের,

নদীও কুল কুল শব্দে পাহাড়কে গান শোনায়।

এভাবেই প্রতিদিন চলে পাহাড় নদীর প্রেম,

লোকচক্ষুর আড়ালে…

তারপর একদিন, বাতাসের কানে এলো ওদের প্রেমের কথা;

দূরন্ত ক্ষোভে সাথে সাথে একটা ঝড় উঠলো পাহাড়ের চারপাশে।

ঝড়ের পর শুরু হল আকাশ ফাটানো বজ্র বৃষ্টি। 

না থামা বৃষ্টি - ঝরতে লাগল অঝোরে, 

বাঁধন ছিন্ন করে নদী ভেসে চলে যেতে লাগল দূরে,

পাহাড়ের থেকে দূরে…আরও দূরে........মিলতে সমুদ্রে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy