STORYMIRROR

Manjula Acharya

Inspirational Others

3  

Manjula Acharya

Inspirational Others

পাহাড়ী ঝরণা

পাহাড়ী ঝরণা

1 min
135

আমরা যে সব ছোট্ট শিশুর দল

 পাহাড়ি ঝরণার মত চল চঞ্চল

আকাশে বাতাসে মোদের কলতান

চলি মোরা গেয়ে নবজীবনের গান

মানুষের মাঝে ,মানুষের কাজে নিজেকে হারাই

দিয়ে চলি বুক ভরা ভালোবাসা যে সদাই

মুছে চলি মোরা পৃথিবীর যত কালো

দেখাই সবারে হাসি আনন্দ আলো

ফুলের মতোই সুবাস ছড়াই

প্রাণের স্পর্শে ওগো মনও জুড়াই

নির্ভীক মনে চলি মোরা সত্যের পানে

জানিনা সে কোন  অজানার  টানে

রুচি চলি মোরা নব জীবনের ইতিহাস

পৃথিবী যে দেখে আমাদের নব নব প্রকাশ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational