নারীদিবসের শ্রদ্ধা
নারীদিবসের শ্রদ্ধা
বক্ষপানে লক্ষ্য করে চক্ষে জড়ায় তন্দ্রা,
সখ্য গড়ি কোন অলখ্যে বদন মধুচন্দ্রা ।
বিশ্ব জুড়ে শিষ্যেরা সব ধায় যে পশ্চাতে,
এই সে নারী অঙ্কে রাখে সুখনিদ্রা -রাতে ।
শিশু কিশোর বৃদ্ধ যূবা সব তরুণের দল,
মাতৃস্নেহ মহান অপার বিস্মৃতিরই ফল ।
অমিত্রাক্ষর ছন্দ আহা মেঘনাদ বধ কাব্য,
বীরা অবীরা অভীরা সকল গঙ্গাসম নাব্য ।
চিত-চঞ্চল ভীত অঞ্চল অভয়মুদ্রা সঞ্চারে,
রমণীরমণ রমণীর মন কোথা' কারে মন চারে।
চন্দ্রাতপের স্নিগ্ধ শীতল কমনীয় জ্যোৎস্নাতে,
আনন দেখি ঊষার সে কোন মায়াভরা রোশনাতে ।
সে এক নারী শুদ্ধাচারী মনবিহারী মাতৃকা,
মাতৃকুলের ধ্বজাধারী সিংহারুঢ়া কৃত্তিকা ।
