STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

মুক্তির রথ

মুক্তির রথ

1 min
360

মুক্তির রথ

নিখিল মিত্র ঠাকুর

১৯/১/২৫


পঞ্চ ভূতের তৈরি খাঁচায়,

আছে যে প্রাণ পাখি,

কাঁদছে সদা মুক্তির আশায়,

দেখ রে খুলে আঁখি।


পান ভোজনে পায় না সে সুখ,

হিংসা দ্বেষে নাই ভুখ,

নেইকো তার কোনো উদর মুখ,

পায় না কিছুতেই দুখ।


নিজের মধ্যেই থাকে মগ্ন,

নিজে নিজেই তু্ষ্ট ,

দেহের  বন্ধন হলে নগ্ন,

থাকে সদা হৃষ্ট।


আত্ম জ্ঞানের আলো মেখে,

সকল বাঁধন খুলে,

দেখ রে মানব দিব্য চোখে,

ভরে আছিস ভুলে।


ভুলের ঘানি ছিন্ন করে,

হাঁট লে সত্যের পথে,

মন যাবে আনন্দে ভরে,

চড়বি মুক্তির রথে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics