STORYMIRROR

Sulata Das

Tragedy Others

3  

Sulata Das

Tragedy Others

মিথ্যা প্রেম

মিথ্যা প্রেম

1 min
330

     বিরহানলে যখন মন পুড়ে যায়, 

হৃদয়ে বাজে যখন করুণ সুর,

     হারানো ভালবাসাকে 

সামনে দেখে মনে হয়-

    যেন পথ হারা কোন আগুন্তুক!


ভালবাসারা আজ বোঝে শুধু   

    ধন-সম্পদ-দামী গাড়ী,

প্রকৃত ভালবাসারা তাই পথ বদলে 

    রূপকথার দেশে দিয়েছে পাড়ি।


চাকচিক্যের মোহে মত্ত সবাই

    মনের খবর রাখেনা কেউ,

মন তাই একাই গুণে যায় 

     হৃদয়ে ওঠা প্রেমের উথাল পাথাল ঢেউ। 


ভালবাসা যখন শরীর ছুঁয়ে যায় 

    মনের অবাধ্যতায়,

ভালবাসা তখন আত্মসমর্পণ করে 

    চিত্তের বিবশতায়। 


এতবার শরীর ছুঁয়েও তাই মন   

    যায়নি ছোঁওয়া,

এতদিনের সম্পর্কেও তাই দেখা   

    যায় অবিশ্বাসের কায়া।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy