STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Fantasy Others

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Fantasy Others

জীবনের স্বাদ

জীবনের স্বাদ

1 min
15


আকাশ কালো বৃষ্টি স্নাত

দিনটা লাগছে বেশ 

ব্যালকনিতে স্নিগ্ধ বাতাস 

হিমেরই আবেশ ।।

রঙিন কাচে জলের ধারা 

আঁকছে অলীক ছবি 

সৌখিনতার তৃপ্তি পেল 

অভিজাতের আঁখি।।

পথের ধারে যাদের আছে 

ছোট্ট কুঁড়ের বাসা 

তারা আকাশ পানে চেয়ে করে 

বৃষ্টি কমার আশা।।

পায়না তারা অলীক সুখের 

অলীক অনুভব 

চোখের জলের করুণতাই 

কঠিন বাস্তব।।

জীবনের তাই দুটো ছবি 

তার ভিন্ন ভিন্ন স্বাদ 

কারোর কাছে স্নিগ্ধ বাতাস 

কারোর হাহুতাশ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics