STORYMIRROR

Nikhil Mitra Thakur

Crime

3  

Nikhil Mitra Thakur

Crime

জীবিত মৃত্যু

জীবিত মৃত্যু

1 min
11.5K


পুরাকালে,

সতী যেতো জীবিত মরণে,

পতির মৃত্যুতে।

কুপ্রথা ছিল বলে, 

দিয়েছি ঝেটিয়ে বিদেয় করে।


সত্যিই কি হয়েছে বিদেয়?

এখনো তো,

সতী যায় জীবিত মরণে,

তবে, পতির মৃত্যুতে নয়

পতি বেঁচে থাকতে,

পতি, শাশুড়ি, ননদের,

অত্যাচারে, অত্যাচারে, অত্যাচারে।


বের হয় না কোন মোমবাতি মৌন মিছিল,

হয় না মৃতদেহ নিয়ে মিছিল,

আমরা থাকি সবাই মৌন বধির,

সতী যায় মরণে জীবিত পতির,

পুরাকাল থেকে আজ অবধি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Crime