STORYMIRROR

Kausik Chakraborty

Classics

3  

Kausik Chakraborty

Classics

ঝর্ণা

ঝর্ণা

1 min
650

ঝর্ণা, তুমি কথা বলো কার সাথে?

আকাশ বলুক বৃষ্টি...

সন্ধ্যা খুঁজুক আড়াল

তুমি শুধু আপন মনে বলো -

"মিশে যাব বন্য নিশুতি রাতে..."

ঝর্ণা, তুমি জল রেখো কান্নাতে...


ঝর্ণা তুমি ঠিক কোন দিকে চাও?

যারা লিখেছিলো নদী

যারা তুলেছিল তলদেশ থেকে ফুল--

তুমিও তখন সকলের দিকে ফিরে

সেদিনের মতো সত্যি সাক্ষী দাও

ঝর্ণা... তুমি এখন আনমোনাও...


যখনি নেমেছে গোধূলির দিকে জল

সময় খোঁজেনি আলোর গভীরে ঝর্ণার সম্বল...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics