STORYMIRROR

Avishek Satpathi

Fantasy

2  

Avishek Satpathi

Fantasy

ঝিঙে ফুল আর বিদায়ী শীতের ঈষৎ

ঝিঙে ফুল আর বিদায়ী শীতের ঈষৎ

1 min
683

ফুল ফুটে আছে

সারা মাঠ হলুদে হলুদ

তুলি হাতে বসে আছে 

বিদায়ী শীতের ঈষৎ রোদ। 


কুমড়ো লতা সরিয়ে সরিয়ে

ঘাস নিড়াচ্ছে মা। 

ছোট ছেলে মাড়িয়ে দিলো

কলমীলতা ফড়িং ধরার ফুরসতে।

চালাক চাষী মাটির মধ্যে পুঁতছে

অপরিপক্ক বড়ো এক তরমুজ 

চুরি হবে না আর পেকে যাবে

শীতের রোদ আর মাটির ওমে।


লাউ ফুল গুলো মাতা নত করে আছে

সাদা খসলার ক্ষেতে উঠছে বিমৃশ্য ঢেউ। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy