STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

4  

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

ইতিবৃত্ত

ইতিবৃত্ত

1 min
305

মন রেঙেছে ফাগুন রঙে

 আগুন জ্বেলে করবি কি ?

বৈশ্বানরের দীপ্ত শিখায়

 দগ্ধ পতঞ্জলীর ঘি ।

রচে নিত্য নতুন ভাষা

ইতিহাসের পাতায় পাতায়,

পুনরাবৃত্তি হচ্ছে দেখ

নব্য রাজনীতির ছাতায় ।

ধন জন আর যৌবনাদি

লিঙ্গ ভেদের উপার্জন,

ঠগীর দেশে ঠগ বাছতে

বাদ্য বাজায় জনার্দন ।

কোন ইতিহাস লিখছে বসে

বাল্মীকি আর দ্বৈপায়ন,

বৈবস্বতের ভাস্বত রূপ

ধরছে গ্রাসে বিশ্বায়ণ ।

নিত্য নতুন ইতিহাসের

ব্যাখ্যা করে মিডিয়ায়,

আদিকালের আদ্য রসের

ফুল ফোটাবে মল্লিকায় ।

লেখা আছে অনেককিছু

পাতায় ছত্রে ইতিহাসে,

স্বার্থ কারো ছাড়ে কি পিছু,

ইতিহাস যারা ভালবাসে ?



Rate this content
Log in

Similar bengali poem from Classics